ঘরের ভেতর একটা দেয়াল, আমার পাশে
সেই দেয়ালে একটা ছবি, তাকিয়ে হাসে;
সেই ছবিটা তোমার বলে তাকিয়ে থাকি
সেই ছবিটা বুকের ভেতর আগলে রাখি।
তোমার হাতের পরশটুকু আবার খুঁজি
সেই পরশের সব-ই ফাঁকি, তা-ও বুঝি;
তবু পরশটুকু তোমার বলে, আগলে রাখি
সেই ছবিটা তোমার বলে তাকিয়ে থাকি।
দেয়াল-পাশে এই বিছানায় শুয়ে শুয়ে
বাঁচতে বড় সাধ জাগে তোমায় ছুঁয়ে;
আমার চোখে মরণ-ঘুমের ডাকাডাকি
তোমার ছবির দিকে তবু তাকিয়ে থাকি।